ইনোভেশন ফেয়ারের শীর্ষ ৫০ উদ্ভাবনে ড্যাফোডিল এআইয়ের ৬ সমাধান
ইনোভেশন ফেয়ারের শীর্ষ ৫০ উদ্ভাবনে ড্যাফোডিল এআইয়ের ৬ সমাধান
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর শীর্ষ ৫০ উদ্ভাবনের তালিকায় ড্যাফোডিল এআইয়ের ছয়টি সমাধান স্থান পেয়েছে। অগ্নিনির্বাপণ ও উদ্ধার, স্বাস্থ্যসেবা, মাতৃস্বাস্থ্য, সড়ক অবকাঠামো, রোবোটিক্স ও স্মার্ট স্বয়ংক্রিয় ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ইন্টারনেট অব থিংসের (আইওটি) প্রয়োগ দেখানো হয়েছে এসব প্রকল্পে।
নির্বাচিত ছয় উদ্ভাবন হলো—ডুয়াল-মোড এফআর ভেহিকল, হোমপিটাল নেক্সাস, পাইকোবট, প্যাভ অ্যানালিটিকস, আইওটি স্মার্ট অটোমেশন এবং দ্য আরবর ভয়েস ফর মাদার্স।
মেলায় ড্যাফোডিল এআইয়ের স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা মো. সবুর খান বিভিন্ন এআইভিত্তিক সমাধান সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এসব প্রযুক্তির মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবসম্পদ, অবকাঠামো ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যা সমাধানের উদ্যোগ তুলে ধরা হয়।
এ ছাড়া মেলায় শিক্ষা, মানবসম্পদ ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় এআই ব্যবহারের বিভিন্ন মডেল প্রদর্শন করা হয়। এর মধ্যে রয়েছে এআই প্রফেসর, স্টুডেন্ট ৩৬০, অ্যালামনাই ৩৬০, পারফেক্ট এইচআর, লিডারশিপওএস ও রেজিস্ট্রারওএস।
ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খান বলেন, প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে দেশের বাস্তব সমস্যা সমাধানে তরুণদের এগিয়ে আসতে হবে। তাদের গবেষণা ও ধারণাকে ব্যবহারযোগ্য এবং বাজারোপযোগী সমাধানে রূপ দিতে হবে।
প্রধানমন্ত্রী প্রদর্শিত সমাধানগুলো আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণ করেন এবং ড্যাফোডিল গ্রুপের এআইভিত্তিক উদ্ভাবনী কার্যক্রমের প্রশংসা করেন।
উল্লেখ্য, তিন দিনব্যাপী এ মেলার মূল প্রতিপাদ্য ‘ইনোভেট টু মার্কেট’। রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটারে আয়োজিত এ মেলায় সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, নতুন স্টার্টআপ এবং বৈশ্বিক বিনিয়োগকারীরা অংশ নিচ্ছেন। মেলায় প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন খাতের এক হাজারের বেশি নতুন ও সম্ভাবনাময় উদ্ভাবন প্রদর্শিত হচ্ছে।
আয়োজকরা জানান, তৃণমূল পর্যায়ে বহু সম্ভাবনাময় প্রযুক্তি ও ধারণা তৈরি হলেও নীতি সহায়তা, প্রাথমিক তহবিল ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার অভাবে তা বাস্তবে রূপ পায় না। প্রশাসনিক ও আর্থিক এসব প্রতিবন্ধকতা দূর করে মেধাস্বত্ব সংরক্ষণ ও বাণিজ্যিক সম্প্রসারণ করাই এ প্রদর্শনীর প্রধান লক্ষ্য।
নটর ডেম কলেজে ভর্তির ফল প্রকাশ, মৌখিক পরীক্ষায় যা যা আনতে হবে
পরবর্তী৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা
সম্পর্কিত সংবাদ

বিজ্ঞান বার্তা
গুটিবসন্তের টিকা: কীভাবে একটি গোয়ালার গল্প বিশ্বকে বদলে দিল

বিজ্ঞান বার্তা
বিসিজি (BCG) টিকা: ১০০ বছরের পুরোনো সেই টিকা, যা এখনও যক্ষ্মার বিরুদ্ধে প্রধান ঢাল
বিজ্ঞান বার্তা
টিটেনাস টক্সয়েড টিকা: একটি বিষ থেকে জন্ম নেওয়া সুরক্ষা

বিজ্ঞান বার্তা
ইয়েলো ফিভার ভ্যাকসিন: একটি নোবেল পুরস্কার বিজয়ী টিকার গল্প
বিজ্ঞান বার্তা
রেবিজ ও অ্যানথ্রাক্স টিকা: লুই পাস্তুরের দুই যুগান্তকারী আবিষ্কার
বিজ্ঞান বার্তা
HPV ভ্যাকসিন: ক্যান্সার প্রতিরোধের এক বৈপ্লবিক টিকা
মন্তব্য
অনুমোদিত মন্তব্য এখানে দেখা যাবে। নতুন মন্তব্য পর্যালোচনার পর প্রকাশ হয়।
- এখনো কোনো মন্তব্য নেই।
