২ লাখ টাকার আইটি স্কলারশিপ, ডিগ্রি যা-ই হোক আবেদনের আছে সুযোগ
২ লাখ টাকার আইটি স্কলারশিপ, ডিগ্রি যা-ই হোক আবেদনের আছে সুযোগ
নন–আইটি স্নাতক শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ কোর্সের রাউন্ড ৭৪–এর আবেদন চলছে
বিজ্ঞান, বাণিজ্য কিংবা মানবিক—যে বিভাগ থেকেই স্নাতক ডিগ্রি হোক, তথ্যপ্রযুক্তিতে ক্যারিয়ার গড়ার স্বপ্ন যাঁদের, তাঁদের জন্য সুখবর। আইএসডিবি–বিআইএসইডব্লিউর আইটি স্কলারশিপ প্রোগ্রামের ৭৪তম রাউন্ডে আবেদন চলছে। বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে আইএসডিবি–বিআইএসইডব্লিউ এমন সুযোগ দেয়, যেখানে যেকোনো বিভাগের স্নাতক ডিগ্রিধারীরা সম্পূর্ণ বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ নিতে পারেন। যাঁরা নানা প্রতিবন্ধকতায় তথ্যপ্রযুক্তিতে একাডেমিক ডিগ্রি অর্জন করতে পারেননি, এই প্রোগ্রাম তাদেরও স্বপ্ন ছোঁয়ার পথ খুলে দেয়।
সুদক্ষ ট্রেইনারের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে নির্দিষ্ট বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতি মাসে বিভিন্ন মডিউলের ওপর আলাদাভাবে লিখিত ও ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়। ধারাবাহিক মূল্যায়নে কোনো প্রশিক্ষণার্থীর প্রস্তুতিতে ঘাটতি ধরা পড়লে তার জন্য অতিরিক্ত সময় পাঠদানের ব্যবস্থা করা হয়। ফলে কোর্স শেষে প্রশিক্ষণার্থীরা দক্ষ তথ্যপ্রযুক্তিবিদ হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করতে পারেন।
প্রতিষ্ঠানের পটভূমি
ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক–বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশনাল ওয়াকফ (IsDB-BISEW) বাংলাদেশ সরকার এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জেদ্দা, সৌদি আরবের যৌথ উদ্যোগে ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীকে বর্তমান তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষা খাতে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার উপযোগী করে গড়ে তুলতে এবং দেশে–বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে প্রতিষ্ঠানটি নিজস্ব অর্থায়নে কর্মমুখী শিক্ষা ও বিভিন্ন প্রকল্প প্রণয়ন, অর্থায়ন এবং বাস্তবায়ন করে থাকে।
কে আবেদন করতে পারবেন
স্নাতক/ফাজিল পাস বা মাস্টার্স/কামিলে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া চার বছর মেয়াদি ডিপ্লোমা–ইন–ইঞ্জিনিয়ারিং (শুধু কম্পিউটার, টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিকস, সিভিল, আর্কিটেকচার, সার্ভে ও কনস্ট্রাকশন) পাস প্রার্থীরাও সুযোগ পাবেন।
প্রতি বছর সহস্রাধিক প্রশিক্ষণার্থী সফলতার সঙ্গে আইটি প্রশিক্ষণ শেষ করে আকর্ষণীয় ক্যারিয়ার গড়ে তুলছেন। তাঁরা দেশ–বিদেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত। অনেকেই আইটি উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কেউ কেউ বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে দেশের জন্য রেমিট্যান্স আনছেন। উল্লেখ্য, প্রশিক্ষণ সম্পন্নকারীদের শতকরা ৯২ শতাংশ তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন পেশায় কর্মরত আছেন।
স্কলারশিপের সুবিধা
প্রত্যেক প্রশিক্ষণার্থীর জন্য প্রায় দুই লাখ টাকা সমমূল্যের কোর্স
সম্পূর্ণ বিনা মূল্যের প্রশিক্ষণ প্রোগ্রাম
দেশসেরা আইটি প্রশিক্ষণগুলোর মধ্যে অন্যতম
সফলভাবে কোর্স সম্পন্নকারীদের ‘প্লেসমেন্ট সেল’–এর মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা
১৩টি কোর্সের ওপর স্কলারশিপ প্রদান
কোর্সের গুরুত্বপূর্ণ শর্ত
১. এ প্রোগ্রামের আওতায় ১৩টি কোর্সের ওপর স্কলারশিপ প্রদান করা হয়।
২. চলমান রাউন্ডে আবেদনের শেষ তারিখের মধ্যে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর হতে হবে।
৩. পূর্ববর্তী রাউন্ডের কোনো কোর্সে যোগদানকৃত প্রার্থী নতুন করে আবেদন করলে তা গ্রহণযোগ্য হবে না।
৪. ডিপ্লোমাধারী প্রার্থীদের জন্য সকল কোর্স শুধুমাত্র ঢাকায় করানো হয়।
স্নাতকদের জন্য কোর্সগুলো
ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ইউজিং স্প্রিং বুট, অ্যান্ড্রয়েড অ্যান্ড ফ্লাটার
ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ লারাভেল, রিঅ্যাক্ট, ভিউ.জেস অ্যান্ড ওয়ার্ডপ্রেস
ক্রস প্ল্যাটফর্ম অ্যাপস ইউজিং এএসপি.নেট, অ্যাঙ্গুলার অ্যান্ড রিঅ্যাক্ট
ওরাকল ডেটাবেজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট
নেটওয়ার্ক সলিউশন অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন
গ্রাফিকস, অ্যানিমেশন অ্যান্ড ভিডিও এডিটিং
চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য কোর্সগুলো
আর্কিটেকচারাল অ্যান্ড সিভিল ক্যাড
ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং লারাভেল অ্যান্ড রিঅ্যাক্ট
নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন
গ্রাফিকস, ভিডিও এডিটিং অ্যান্ড মোশন গ্রাফিকস
ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং এসপি.নেট
ক্লাউড কম্পিউটিং ইউজিং ওরাকল অ্যাপেক্স
থ্রিডি (3D) ভিজ্যুয়ালাইজেশন
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ
রাউন্ড ৭৪–এর আবেদনের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৬। অনলাইনে আবেদন করা যাবে।
সেন্ট যোসেফ কলেজে একাদশে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
পরবর্তীনটর ডেম কলেজে ভর্তির ফল প্রকাশ, মৌখিক পরীক্ষায় যা যা আনতে হবে
সম্পর্কিত সংবাদ

শিক্ষাবৃত্তি
চেভেনিং বৃত্তি: যুক্তরাজ্যের নেতৃত্ব বৃত্তির পূর্ণাঙ্গ গাইড
শিক্ষাবৃত্তি
কমনওয়েলথ বৃত্তি: কমনওয়েলথ দেশের নেতৃত্বের সিঁড়ি

শিক্ষাবৃত্তি
ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম: যুক্তরাষ্ট্রের শীর্ষ বৃত্তির পূর্ণাঙ্গ গাইড

শিক্ষাবৃত্তি
অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস বৃত্তি: অস্ট্রেলিয়ার সরকারি বৃত্তির পূর্ণাঙ্গ গাইড

শিক্ষাবৃত্তি
ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স: ইউরোপের সেরা বৃত্তির পূর্ণাঙ্গ গাইড
শিক্ষাবৃত্তি
DAAD বৃত্তি: জার্মানির গবেষণা ও শিক্ষার দরজা
মন্তব্য
অনুমোদিত মন্তব্য এখানে দেখা যাবে। নতুন মন্তব্য পর্যালোচনার পর প্রকাশ হয়।
- এখনো কোনো মন্তব্য নেই।
