একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির সময় বাড়ল
Editorial Team২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৯ PM০ ভিউ২ মিনিট পড়া
শেয়ার:

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অনলাইন সিস্টেমে ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে। এখন ২৬ সেপ্টেম্বর বিকেল পাঁচটার মধ্যে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে এ কাজ সম্পন্ন করতে হবে। বুধবার (২৩ সেপ্টেম্বর) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক চিঠিতে এ তথ্য জানা যায়।
চিঠিতে বলা হয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে নিশ্চায়নকৃত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অনলাইন সিস্টেমে ভর্তি ২৬ সেপ্টেম্বর বিকেল পাঁচটার মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তি ওয়েবসাইটের লগইন প্যানেলে (কলেজের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে) লগইন করে কলেজে সিলেকশনপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র (যেমন এফকিউ, ইকিউ-১, ইকিউ-২ এবং এসকিউ কোটার প্রমাণক) যাচাই সাপেক্ষে অনলাইন ভর্তি সম্পন্ন করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজ ভর্তিযোগ্য শিক্ষার্থীদের অনলাইন সিস্টেমে ভর্তি সম্পন্ন করতে ব্যর্থ হলে সেসব শিক্ষার্থীদের কলেজ ভর্তি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। পরবর্তী সময়ে ভর্তিসংক্রান্ত উদ্ভূত জটিলতার জন্য বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
এদিকে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শুরু হয়েছে। এর আগে ২৩ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরুর কথা থাকলেও পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ওই দিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকায় ক্লাস শুরুর তারিখ এক দিন পিছিয়ে ২৪ সেপ্টেম্বর করা হয়।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কর্মকর্তারা জানিয়েছেন, অনলাইনে অ্যাডমিট কার্যক্রম সম্পন্ন করার সময় বাড়ানোর সঙ্গে ক্লাস শুরুতে কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে না। ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারেনি—এমন অল্পসংখ্যক শিক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে এ সময় বাড়ানো হয়েছে।
একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের আবেদন শুরু হয়েছিল ২ সেপ্টেম্বর। আবেদন চলে ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। প্রথম ধাপে মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করে। এর মধ্যে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য মনোনয়ন পায়।
২০ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত মনোনীত শিক্ষার্থীদের কলেজে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার সুযোগ দেওয়া হয়। এর আগে ১৬ সেপ্টেম্বর রাতে প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়।
এদিকে দ্বিতীয় ধাপে ভর্তির আবেদন শুরু হবে ২৭ সেপ্টেম্বর এবং চলবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে ১ অক্টোবর রাত ৮টায়। নির্বাচিত শিক্ষার্থীদের ১ থেকে ৩ অক্টোবরের মধ্যে নিশ্চায়ন করতে হবে। দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ হবে ৪ অক্টোবর রাত ৮টায়। এরপর ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত কলেজে ভর্তি কার্যক্রম চলবে।
যেসব শিক্ষার্থী আগে আবেদন করেনি, আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হয়নি, চূড়ান্ত মনোনয়ন পেয়েও নিশ্চায়ন করতে পারেনি কিংবা নির্ধারিত সময়ে কলেজে ভর্তি হতে পারেনি—তারা দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে।
সম্পর্কিত সংবাদ

বাংলা শিক্ষা
২৪৬টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধ, তালিকায় আরও ১১২

বাংলা শিক্ষা
একাদশ শ্রেণির ক্লাস শুরু আজ

বাংলা শিক্ষা
চীনে উচ্চশিক্ষার সুযোগ কাজে লাগাচ্ছে বর্তমান সরকার : শিক্ষামন্ত্রী

বাংলা শিক্ষা
চুয়েটে কমপ্লিট শাটডাউন
৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা
বাংলা শিক্ষা
৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা

বাংলা শিক্ষা
দক্ষ ও উৎপাদনশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে টিভিইটি (TVET)-কে জাতীয় অগ্রাধিকার হিসেবে গণ্য করার আহ্বান জাতীয় সংলাপে
মন্তব্য
অনুমোদিত মন্তব্য এখানে দেখা যাবে। নতুন মন্তব্য পর্যালোচনার পর প্রকাশ হয়।
- এখনো কোনো মন্তব্য নেই।
