চুয়েটে কমপ্লিট শাটডাউন
Image Source : Bangladesh Pratidin
Editorial Team২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:০২ AM০ ভিউ২ মিনিট পড়া
শেয়ার:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। গতকাল ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন, গণস্বাক্ষর ও অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা।
প্রধান ফটকসহ গুরুত্বপূর্ণ প্রবেশপথে তালা দিয়ে শিক্ষার্থীরা অবস্থান করছেন। বুধবার রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কমপ্লিট শাটডাউন চলছিল। এতে দুই দিন ধরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। নতুন নিয়োগ পাওয়া উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম এখনো দায়িত্ব নেননি বলে জানা গেছে।
বুধবার বেলা ১১টায় প্রধান ফটকের সামনে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নেন। আন্দোলনকারীরা জানান, নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে অধ্যাপক সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত ক্লাস, পরীক্ষা, ল্যাব ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী যুলকারনাইন মিহাদ বলেন, ‘আমরা সায়েম স্যারকেই উপাচার্য হিসেবে চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত শাটডাউন চলবে।’
এদিকে চুয়েট শিক্ষক সমিতিও অধ্যাপক সায়েমকে পুনর্বহাল ও তাঁকে অব্যাহতির ২১ সেপ্টেম্বরের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানিয়েছে। বুধবার সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবদুল হান্নান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
প্রসঙ্গত, গত ২৭ জুলাই অধ্যাপক সায়েমকে চুয়েটের উপাচার্য নিয়োগ দেওয়া হয়। ৫৬ দিনের মাথায় ২১ সেপ্টেম্বর তাঁকে সরিয়ে কুয়েটের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়।
পূর্ববর্তী
'হুইপল্যাশ' (২০১৪) : সাফল্যের আসল দাম
পরবর্তীচীনে উচ্চশিক্ষার সুযোগ কাজে লাগাচ্ছে বর্তমান সরকার : শিক্ষামন্ত্রী
সম্পর্কিত সংবাদ

বাংলা শিক্ষা
একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির সময় বাড়ল

বাংলা শিক্ষা
২৪৬টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধ, তালিকায় আরও ১১২

বাংলা শিক্ষা
একাদশ শ্রেণির ক্লাস শুরু আজ

বাংলা শিক্ষা
চীনে উচ্চশিক্ষার সুযোগ কাজে লাগাচ্ছে বর্তমান সরকার : শিক্ষামন্ত্রী
৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা
বাংলা শিক্ষা
৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা

বাংলা শিক্ষা
দক্ষ ও উৎপাদনশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে টিভিইটি (TVET)-কে জাতীয় অগ্রাধিকার হিসেবে গণ্য করার আহ্বান জাতীয় সংলাপে
মন্তব্য
অনুমোদিত মন্তব্য এখানে দেখা যাবে। নতুন মন্তব্য পর্যালোচনার পর প্রকাশ হয়।
- এখনো কোনো মন্তব্য নেই।
